বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ৯০ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে  আক্রান্ত হয়েছে ৪৬ হাজারের বেশি মানুষ,  প্রাণ হারিয়েছে ৫৮৪ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজারেরও বেশি।

এ ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ১ লাখ ৯২ হাজার জন আক্রান্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। আর ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা হয়েছে ২ লাখ ৫৮ হাজারের বেশি। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।

গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৭২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ