রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট চার লাখ ৪১ হাজার ১৫৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৯৩৪ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৮২৩টি। এ পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ছয় হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী পাঁচজন। করোনায় দেশে এ পর্যন্ত চার হাজার ৮৫২ জন পুরুষ মারা গেছে এবং নারী মারা গেছে এক হাজার ৪৫৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছে। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ