সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্যপ্রাচ্য সফরে আসছেন। এসফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ আগ্রহ প্রকাশ করে অনুমতি চার তার কাছে। কিন্তু তুর্কি প্রেসিডেন্ট তাকে প্রত্যাক্ষাণ করে দেন।

জানা যায়, পম্পেওর এ মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে, যার ঘোরবিরোধিতা করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াহ এবং  হামাস পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে। জর্ডান নদীর পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে পম্পেওর।

পম্পেওর এ সফর হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ