বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় বিক্ষোভের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো।

আল জাজিরা জানায়, দক্ষিণ আমেরিকার দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর রবিবার টেলিভিশনে এক ভাষণে পদত্যাগের ঘোষণ দেন মেরিনো। ম্যানুয়েল মেরিনো বলেন, ‘পুরো দেশকে জানাতে চাই যে, আমি পদত্যাগ করছি।’

নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেশবাসীর প্রতি শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি। এর আগে প্রেসিডেন্ট মেরিনোর পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামলে তাদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

গেল মঙ্গলবার পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ম্যানুয়েল মেরিনো। তার পূর্বসূরি মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাকে অপসারণের পক্ষে রায় দেয় দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেস। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ভিজকারা।

ভিজকারার পদত্যাগের পর দায়িত্ব নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ম্যানুয়েল মেরিনো। আন্দোলনকারীরা বলছেন, পার্লামেন্টারি ক্যুর মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন মেরিনো। ফলে তার পদত্যাগের দাবিতে রাজপথে জোরালো অবস্থান নেয় তারা।

শনিবার রাত পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণই ছিল। তবে এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করলে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। অবশেষে দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন ম্যানুয়েল মেরিনো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ