রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

এএসপি আনিস হত্যা: মাইন্ড এইডের পরিচালক ৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ আদেশ দেন।

গত ১২ নভেম্বর ফাতেমা খাতুনকে গ্রেপ্তারের পর আদাবর থানায় আনা হয়। আগে থেকে তিনি হৃদরোগে আক্রান্ত। থানা হেফাজতে থাকার সময়ে গত ১৩ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটের বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়।

সুস্থ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে গত ১০ নভেম্বর এ মামলায় ১০ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটিতে গ্রেপ্তার হাসপাতালের আরেক পরিচালক নিয়াজ মোর্শেদও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন এখনো অধরা রয়েছেন।

পারিবারিক ঝামেলার কারণে এএসপি আনিসুল করিম মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ৯ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করে পরিবার। এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা মুহা. ফাইজুদ্দীন আহম্মেদ আদাবর থানায় মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ