বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

হামাসের স্থাপনা লক্ষ করে ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলে, এর আগে গাজা থেকে আমাদের ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়। এর জবাব দিতেই ওই বিমান হামলা। এ খবর দিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরা সূত্রে জানা যায়, শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলার ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুনরায় হামলার সক্ষমতা ধ্বংস করতে হামলার উৎস টার্গেট করে বিমান হামলা চালায় ইসরাইল।

এ নিয়ে একটি টুইট করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে বলা হয়, হামলা চালিয়ে হামাসের ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক পোস্ট ধ্বংস করে দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয়, হেলিকপ্টার, ফাইটার বিমান ও ট্যাংক। হামাস যদি আরো হামলা চালায় তাহলে বড় ধরণের জবাবের প্রস্তুতিও নেয়া হয়েছে।

আনাদুল ও আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনী খান ইউনুস, রাফাহ ও বেইত হানুনের একাধিক স্থানে হামলা করেছে। বেইত লাহিয়াতে একটি রিসোর্ট লক্ষ্য করেও হামলা চালানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ