সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ইরানে ইসরাইলি অপারেটিভের গুলিতে আল কায়েদার শীর্ষ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ায় ও তানজানিয়া মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালের হামলায় অভিযুক্ত আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড গত আগস্টে ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন।নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে (১৩ নভেম্বর) শুক্রবার এ তথ্য প্রকাশকরে। নিহত নেতার নাম আবদুল্লাহ আহমেদ।

এফবিআই’র অভিযুক্তদের তালিকায় থাকা আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে যুক্তরাষ্ট্রের নির্দেশে মটরসাইকেল আরোহী দুই ইসরাইলি অপারেটিভ তেহরানে গুলি করে হত্যা করেছে। গোয়েন্দা কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে এ খবর নিশ্চিত করেছেন। আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে ধরার জন্য আমেরিকার ফেডারেল কর্তৃপক্ষ ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।

আফ্রিকায় বোমা হামলার বার্ষিকীতে গত ৭ আগস্ট এই হামলা চালানো হয়, তবে আমেরিকা, ইরান, ইসরাইল ও আল কায়েদা কোন পক্ষই প্রকাশ্যে এই হামলার ঘটনা স্বীকার করে নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ