বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা ঢাবিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার থেকে মাস্ক ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ যেনো প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ কথা জানিয়েছেন।

এছাড়া সন্ধ্যার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে থাকতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারি যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত ।

এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে। যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে, তাই ক্যাম্পাসে সন্ধ্যার পর অকারণে বহিরাগতরাও থাকতে পারবে না। তারা ক্যাম্পাসে করোনা ছড়াতে পারে।’ এসব সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ