বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নৌকা ডুবে লিবিয়া উপকূলে প্রাণ হারালো ৭৪ শরণার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, ওই নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল।মৃত্যু সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন ‍ডুবুরীরা।এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি ডুবে গেছে খোমস উপকূলে। এতে ৭৪ জন শরণার্থীর প্রাণ গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক।

আইওএম এর তথ্যানুসারে, এ বছর ইউরোপে যাওয়ার সময় অন্তত নয়শ’ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে গেছে ১১ হাজারের বেশি মানুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ