শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

করোনার মধ্যেই রোহিঙ্গা সংকটে দ্বিগুণ ঝুঁকিতে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরিস্থিতিতে এসডিজি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও মহামারির মধ্যেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রায় অসম্ভব।

শুক্রবার জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

‘করোনা ভাইরাস এবং এজেন্ডা ২০৩০’ শীর্ষক এ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্যে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মহামারি মোকাবিলার বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারের (জিডিপির ৪.৩ শতাংশ) প্যাকেজ পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী করোনা মোকাবিলায় অর্থনীতি পুনরুদ্ধার ও সাড়াদান কর্মসূচির জন্য আরও বেশি টেকসই এবং স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে করোনা ভ্যাকসিন ও প্রতিরোধ সরঞ্জাম সরবরাহ নিশ্চিতে সবার প্রতি সমান সুযোগে জোর দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ