সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

শাইখুল হাদীস রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জ্যোতির্ময় জীবনের দাস্তান; বহুলাকাংখিত বই ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ শীঘ্রই প্রকাশিত হচ্ছে। গ্রন্থটির প্রকাশনা উপলক্ষে আল্লামা আজিজুল হক রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়া ছাত্র মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী, জামিয়া নূরিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচরের মুহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, নরসিংদীর জামিয়া কুরআনিয়া মেরাজুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাঈল নূরপুরী, মাখজানুল উলুম খিঁলগাও-এর মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়ার শাইখুল হাদীস মাওলানা বাহাউদ্দীন আহমাদ গাজীপুরী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টাররের মহাপরিচালক মাওলানা মুফতী আরশাদ রাহমানী।

এছাড়াও উপস্থিত থাকবেন, মাওলানা আবুল কালাম, প্রিন্সিপাল, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, ঢাকা। মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মাওলানা লিয়াকত আলী, সহ.সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত। মাওলানা মুফতী আশরাফুজ্জামান, শিক্ষাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা। মাওলানা শরীফ মুহাম্মাদ সম্পাদক, ইসলাম টাইমস ২৪ ডটকম। স্বপ্নচারী লেখক এ অনুবাদক মাওলানা যাইনুল আবেদীন। মাওলানা মুফতী এনায়েতুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম।

এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক। ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদিস’ বইয়ের গ্রন্থার মাওলানা এহসানুল হক সকল শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ