শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা থেকে আমরা অনেক দূরে: মনসুর আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা থেকে আমরা অনেক দূরে বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এখন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। মুখে বঙ্গবন্ধুর কথা ও পরনে মুজিবকোর্ট থাকলেও অনেকেই বঙ্গবন্ধুর চেতনা ধারণ করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করলেও সকলের সহযোগিতা ছাড়া এই চেতনা বাস্তবায়ন অসম্ভব।

গতকাল সোমবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া স্মারক বক্তৃতায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত প্রস্তাবের ওপর এই আলোচনায় সরকার ও বিরোধীদলীয় সদস্যরা অংশ নেন।

এদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, র আ ম উবাদুল মোকতাদির চৌধুরী, সিমিন হোসেন রিমি ও অপরাজিতা হক এবং গণফোরামের সুলতান মোহাম্মদ মুনসুর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর।

ডাকসুর সাবেক ভিপি সুলতান মুনসুর বলেন, এখন সংসদের অধিবেশন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছে। কিন্তু ৩১ বছর আগে রক্তচক্ষু উপেক্ষা করে ডাকসুতে এই ছবি টাঙিয়ে ছিলাম।

তিনি বলেন, সংসদ সদস্যদের নিয়ে অনেক কথা হয়। শতকরা ৬৫ ভাগ সদস্য রাজনীতিতে ছিলেন না। সত্যিকারের রাজনীতিবিদদের রাজনীতিতে আনা উচিত।

তিনি আরও বলেন, দেশ দুর্নীতিতে ভরে গেছে। অনেক জায়গায় সংসদ সদস্যদের নিয়ন্ত্রণের ববাইরে অনেক কাজ হচ্ছে। এটা হওয়া ঠিক না। বঙ্গবন্ধুর স্বপ্নসাধ বাস্তবায়নে সকলকে বঙ্গবন্ধুর মতো চতিত্রবান হওয়ার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ