সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

এবারের ফযীলত পরীক্ষায় অংশ নিতে লাগছে না সানাবিয়ার প্রবেশপত্র-নম্বরশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফযীলত মারহালার পরীক্ষায় অংশ গ্রহণের জন্য, পরীক্ষার্থীদের বিগত বছরের সানাবিয়া উলইয়া মারহালার প্রবেশপত্র অথবা নম্বরপত্রের প্রয়ােজন নেই বলে জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বেফাকের সহকারী মহাপরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়েরের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ইলহাকভুক্ত সকল কওমী মাদরাসার মুহতামিমদের জানানাে যাচ্ছে যে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফযীলত মারহালার পরীক্ষায় অংশ গ্রহণের জন্য, পরীক্ষার্থীদের বিগত সনের সানাবিয়া উলইয়া মারহালার প্রবেশপত্র অথবা নম্বরপত্রের প্রয়ােজন নেই। অর্থাৎ ফযীলত মারহালার পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের সানাবিয়া উলইয়া মারহালার পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।

এছাড়াও চলতি ১৪৪২ হিজরী সনের তাকমীল তথা আল-হাইআতুল উলয়া’র পরীক্ষার নিবন্ধন ফরম ১২-১৫ রবিউস সানী ১৪৪২ হি. তারিখে মারকাযে প্রেরণ করা হবে। নিবন্ধন ফরম প্রাপ্তির সাথে সাথে তা পূরণ করে, নিবন্ধন ফরম জমা দানের নির্ধারিত শেষ তারিখ ২৩ রবিউস সানী ১৪৪২ হিজরীর মধ্যে বেফাক কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আল-হাইআতুল উলয়া- এর ২০১৭ ঈ. হতে ২০১৯ ঈ. সনের ফলাফল বহি বেফাক অফিস হতে বিতরণ করা হচ্ছে। তাকমীল স্তরের মাদরাসার প্রতিনিধিগণ যারা বেফাক অফিসে আসবেন, তারা পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ হতে উক্ত ফলাফল বই সংগ্রহ করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ