সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হলেন মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন মুফতি রুহুল আমীন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহারডাঙ্গা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এর মুহতামিম। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. এর ছোট ছাহেবজাদাও তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনিত ৫ জনকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর নিযুক্ত করা হলো। ৫ জনের মাঝে চতুর্থজন হলেন মুফতি রুহুল আমিন। এছাড়া পদাধিকার বলে ৬জন ও সরকার কর্তৃক মনোনীত সংসদ সদস্য ২জন গভর্নর হিসেবে ‍নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশক্রমে মো. রফিকুল ইসলাম (সহকারী সচিব) এর স্বাক্ষর রয়েছে।

কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি আদায়ে আল্লামা মুফতি রুহুল আমীনের বিশেষ ভূমিকা রয়েছে। স্বীকৃতি বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের তিনি সদস্য সচিব ছিলেন। কওমি শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত প্রতিষ্ঠান আল হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ারও তিনি সিনিয়র সদস্য।

পুনর্গঠিত বোর্ড অব গভর্নরসে আরও নতুন গভর্নর হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এফ এম ইয়াহইয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব মো. শাহজাহান সিদ্দিকি বীরবিক্রম ও বিশিষ্ট আলেম অধ্যক্ষ কাফিলুদ্দীন সরকার।

গভর্নর পদে সরকার কর্তৃক মনোনীত দুজন সাংসদ হলেন র আ ম ওবায়দুল মোকতাদীর চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) ও মো. ফরিদুল হক খান (জামালপুর-২)।

এছাড়া পদাধিকার বলে সংযুক্ত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ