শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

‘ইসলামি মঞ্চ ও মিম্বরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ইসলামি মঞ্চ ও মসজিদের মিম্বারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে ঘোষণা দিয়েছেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক।

আজ (৯নভেম্বর) সোমবার সকাল ১০টায়,ময়মনসিংহ মহানগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে,দেশের শীর্ষ ইসলামী স্কলারদের সংগঠন'রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন এবং দাওয়াতে দীনের পথ ও পন্থা শীর্ষক আলোচনা সভা আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী,আল্লামা এমদাদুল হক,আল্লামা আব্দুল হক এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এই ঘোষণা দেন।

তিনি আরো বলেন, বয়ানের মঞ্চকে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র কখনো সহ্য করা হবে না। মনে রাখবেন,উলামায়ে কেরামকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতায় যাওয়াও যায় না আবার ক্ষমতায় থাকাও যায় না।

তিনি বলেন,সাধারণ মিডিয়ার চেয়ে উলামায়ে কেরামের ওয়াজের মিডিয়া আরো বেশি শক্তিশালী কাজেই আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে রাবেতাতুল ওয়ায়েজীনের মাধ্যমে দেশে একটি ন্যায়ের মিডিয়া বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ।

মুফতি ফাহিম বিল্লাহর ও মুফতি নিয়ামতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়্যুবী, মুফতি কেফায়াতুল্লাহ্ আযহারী, মাওলানা শাফী বিন নূর,মাওলানা আব্দুল হাই রাহমানী, মাওলানা আইনুদ্দিন, মুফতি ফজলুল হক,মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা দেলাওয়ার হুসাইন,মুফতি মাহবুবুল্লাহ্,মাওলানা মঞ্জুরুল হক,মাওলানা জাকারিয়া,মুফতি মুহিব্বুল্লাহ্,মাওলানা আমিনুল হক,মাওলানা মুহাম্মদুল্লাহ্ ,মাওলানা রাফি বিন মুনির ,মুফতি আমীর ইবনে আহমদ,মাওলানা হাবিবুর রহমান খান যুক্তিবাদী প্রমুখ।

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের মহাসচিব মাওলানা হাসান জামিল সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিটির নাম ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি মনিরুল ইসলাম। সম্পাদক মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী। কিশোরগঞ্জ জেলা কমিটি,আহবায়ক মাওলানা এনায়েতুল্লাহ্ ভৈরবী ও সদস্য সচিব মাওলানা আব্দুল কাইয়ুম জামী। নেত্রকোনা জেলার মাওলানা আবুল কাশেমকে আহবায়ক ও মাওলানা দেলাওয়ার হুসাইনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ