সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে মেয়েদের হাফেজা বানান: ব্যারিস্টার তুরিন আফরোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:: ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে মেয়েদের হাফেজা-আলেমা বানানোর আহবান জানিয়েছেন আন্তজার্তিক যুদ্ধপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। নিজ জেলা নীলফামারীর জলঢাকায় ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন বায়তুন নেছা মহিলা হাফেজা মাদরাসা’র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

গত সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার মীরগঞ্জ হাট বাজার সংলগ্ন ওই মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

এ সময় তিনি বলেন, ‘মুসলমান হিসেবে আমাদের ইসলামকে জানা ও শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। অথচ আমাদের বেশিরভাগ সন্তানদেরই আমরা ইংরেজি ও বাংলা পড়াই। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি। অথচ ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে মেয়েদের আলেমা বানানো জরুরি। নারীরাও যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে সে বিষয়টি বাবা-মায়ের লক্ষ রাখা উচিত। কেননা জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষারও তো আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের সবার প্রচেষ্টায় পুরুষের পাশাপাশি নারীরাও যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা লক্ষ রেখেই এ মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ মা যদি হাফেজা হয়, তাহলে সন্তানরাও একদিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে।’

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও মাদরাসা সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তুরিন আফরোজ ফাউন্ডেশন শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক ছপিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন বায়তুন নেছা মহিলা হাফেজা মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী জিকরুল হক, উপদেষ্টা মানিক, সেক্রেটারি ডাক্তার মিজানুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক, আমজাদ হোসেন, আবু তালেব, বিল্লাহ তৈয়ব, এমএ হান্নান টিটু, দেলার রহমান ও জিয়া প্রমুখ।

অনুষ্ঠানে নাতে রাসূল পরিবেশন করেন মাদরাসার শিক্ষার্থীরা। সবশেষে মাকে নিয়ে হৃদয়বিদারক গান গায় এক ক্ষুদে শিক্ষার্থী। এ সময় ব্যারিস্টার তুরিন আফরোজ খুবই মনোযোগের সাথে মায়ের গানটি শোনেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক হাফেজা ছাত্রীদের হাতে কোরআন শরীফ তুলে দেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ