সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

‘রাসূল সা. ইজ্জতে আঘাত আসলে মুসলমান বসে থাকতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশবরেণ্য আলেমেদ্বীন, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।

সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা নদভী বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আগুন জালিয়েছে। এ আগুন নিভাতে হলে ফ্রান্সকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তিনি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ, ওআইসিসহ সকল আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ ব্যাপারে সোচ্চার হতে আহ্বান জানান।

তিনি বলেন, হাদীসের ভাষ্যনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে পিতা-মাতা, সন্তান-সন্ততিসহ দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তাই তাঁর ইজ্জতে কোন প্রকার আঘাত আসলে কিংবা তাঁকে ব্যঙ্গ করা হলে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।

যার যতটুকু সামর্থ আছে ততটুকু নিয়ে নবীর ইজ্জত রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ‘তাঁর ইজ্জত রক্ষায় জীবন দেয়ার প্রয়োজন হলে আমি সুলতান যওক সর্বাগ্রে জীবন দিতে প্রস্তুত আছি। ’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ