সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

ইরফান ও তার দেহরক্ষীর আরও ৩ দিনের রিমান্ড চায় ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী সজিবকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই মামলায় আবারও তাদের ৩ দিনের রিমান্ডের আবেদন করবে তদন্ত কর্মকর্তা। এ তথ্য জানিয়েছেন ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। আরো কিছু তথ্য উদঘাটনের জন্য তাদের আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। তাই আদালতের কাছে আবারও তাদের রিমান্ডের জন্য আবেদন জানাবো।

গত রোববার (২৫ অক্টোবর) রাতে ল্যাবএইডের সামনে নৌবাহিনীর লেফটেন্যান্ট মুহা. ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় পরদিন সোমবার ধানমন্ডি থানায় ইরফান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এরইমধ্যে মামলার আসামি হাজী সেলিমের প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দীপুকে গেল মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে তাকে ৩ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

ওইদিনই পুরান ঢাকার দেবি দাস লেনে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান ও জাহিদুলকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানে ইরফানের কাছ থেকে একটি অবৈধ পিস্তল ও একটি এয়ারগান উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে এবং কয়েক বোতল মদ পাওয়ায় মাদক আইনে চকবাজার থানায় মামলা করা হয়।

অভিযানে ইরফানের সহযোগী জাহিদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধারের অভিযোগে অস্ত্র আইনে ও ৪০৬ টি ইয়াবা উদ্ধারের অভিযোগে মাদক আইনে মামলা করা হয়।

অভিযানকালে সেলিমকে মদ্যপান ও ওয়াকিটকি ব্যবহারের অপরাধে দেড় বছর এবং জাহিদুলকে ওয়াকিটকির জন্য ৬ মাসের কারাদণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ