শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

মহানবির সা. অবমাননা করে আরব খ্রিস্টানদের তোপের মুখে ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম ও মহানবি হজরত মুহাম্মদ সা. কে অপমান করায় আরব খ্রিস্টানদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত বুধবার ফরাসি প্রেসিডেন্ট বলেন, মুহাম্মদ সা. কে অবমাননা করে প্রকাশিত কার্টুন প্রকাশে বাধা দেবেন না তিনি। বাক স্বাধীনতার অজুহাতে ম্যাক্রোঁর এমন বক্তব্যের পর আরব ও মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।

কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা একজন সিনিয়র অ্যাংকর জালাল চাহদা এক টুইট বার্তায় বলেন, আমি জালাল চাহদা একজন আরব লেভান্তিন খ্রিস্টান। আমি ইসলামের নবী, বার্তাবাহক মুহাম্মদ সা. এর অবমাননাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি।

চাহদা একটি ছবি সংযুক্ত করে আরও লিখেছেন, মুহাম্মদ সা. আল্লাহ তার মঙ্গল করুন এবং তাকে শান্তি দান করুন। তার এমন টুইটের পর চাহদার মুসলিম সহকর্মীরা তার প্রশংসা করে টুইট করেছেন।

ঘাদা ওয়াইস নামে আল-জাজিরার আরেকজন খ্রিস্টান প্রেজেন্টার চাহদার টুইট রি-টুইট করেছেন। তিনি লিখেছেন, আমি মুসলমানদের অনুভূতিতে আঘাত করতে বা সন্ত্রাসবাদকে সাধারণীকরণ ও ইসলামের সঙ্গে সংযুক্ত করতে অস্বীকার করি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ