শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবতী নিহত, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবতী নারী (২৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

আজ (২৫অক্টোবর) রোববার বেলা দেড়টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ  যাচ্ছিল। এসময় গঙ্গাশ্রম এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী (২৮) নিহত হন। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। এতে আহত হন আরও ১০ জন। খবর পেয়ে স্থানীয়রা ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। সিএনজি দুটিও থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ