শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

'মুহাম্মদ সা.কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় ছুরিকাঘাত করেছে ফ্রান্স'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী মুহাম্মাদ সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ফ্রান্সে নবী মুহাম্মদ সা.কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদ সা.কে অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নেবে। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে।

হেফাজত মহাসচিব আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিম বিরোধী বক্তব্যের কারণে মুমিন মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসুল বিদ্বেষীরা। রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী সা. এর মর্যাদা রক্ষায় রাসুল সা. এর অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সকল দেশে মৃ’ত্যুদণ্ড বিল পাশ করা উচিত। ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। তাই মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবী জানান আল্লামা বাবুনগরী।

ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ও.আই.সি., আরব লীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ