সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

এবার পুলিশের গাড়িতেই ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে সড়কে গাছ ফেলে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়েছে আরও বেশ কয়েকজন।

রোববার (২৫ অক্টোবর) ভোররাতে চাঁদপুর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শুভ (২৬), নারায়ণগঞ্জের সফিক (২৮) ও মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২)। আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা রোববার ভোররাতে গাড়ি নিয়ে এলাকার কয়েকটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় গালিমগাঁ মসজিদের সামনে পৌঁছালে সাধারণ যানবাহন ভেবে সড়কে গাছ ফেলে কয়েকজন ডাকাত। কিন্তু ডাকাতদের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছানো মাত্র তারা এগিয়ে আসে। কিন্তু এ সময় তাতে পুলিশ দেখে ডাকাতরা দৌড়ে পালানো চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ শটগানের গুলি ছুড়লে এলাকাবাসী এগিয়ে আসে। এতে গণপিটুনির শিকার হয় তিন ডাকাত।

ওসি নাসিরউদ্দিন মৃর্ধা আরও জানান, ঘটনার পরপর বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে এই তিনজনের কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি এবং তিনটি রামদা উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ডাকাতরা স্বীকার করেছে, তারা সাধারণ মানুষের গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ দিয়ে অবরোধ করার চেষ্টা করে। অন্যদিকে, গণপিটুনির শিকার তিন ডাকাতকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ