শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

প্রাকৃতিক উপায়ে নির্মূল করুন হজম ও গ্যাসের সমস্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়মিত খাওয়া-দাওয়া কিংবা অত্যধিক জাঙ্ক ফুড খাওয়ায় আমাদের হজমের সমস্যা ও অন্যান্য অনেক রোগ হচ্ছে। খাদ্য ও পানীয়র অভ্যাসের ফলেই আমাদের গ্যাস ও হজমের সমস্যা হয়। এর থেকে জন্ম নয় গ্যাস্ট্রিকের মতো সমস্যা। তবে প্রাকৃতিক উপায়ে এসব সমস্যা নির্মূল করা সম্ভব।

গ্যাসের নিয়মিত সমস্যা থাকলে সমপরিমাণ আদার রস ও মধু একসঙ্গে মিশিয়ে দিনে ২-৩ বার খেলে এই সমস্যা দূর হবে। একটি গোটা লেবুর রসে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে রোজ সকালে খান। দেখবেন হজমের সমস্যা দূর হয়েছে। এক কোয়া রসুনের সঙ্গে চিবিয়ে খেয়ে নিন ৪টি কিসমিস। এতে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।

গ্যাসের সমস্যায় যদি পেটব্যথা করে তাহলে তার দাওয়াই কমলালেবুর রস ও রক সল্ট। একটি গোটা কমলালেবুর রসে সামান্য ভাজা জিরা ও রক সল্ট মিশিয়ে খেয়ে নিন। তক্ষুনি আরাম পাবেন।

সাময়িক গ্যাসের সমস্যা হলে কিছুদিন হালকা খাবার খান। খাবারের তালিকায় বেশি করে সবজি রাখুন। এক চামচ লেবুর রসেন সঙ্গে আদা ও সামান্য রক সল্ট মিশিয়ে নিয়মিত খান। হজম ক্ষমতা বাড়ায় এই মিশ্রণ। এছাড়া শুকনা ভাজা জিরা ঠাণ্ডা পানির সঙ্গে খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ