সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্দিপের হজরতের বিশিষ্ট খলিফা কারী হাবিবুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সন্দিপের হজরতের বিশিষ্ট খলিফা কারী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরার জামিয়া কাসেমুল উলূম মরজাল মাদরাসার পাশে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

আল্লামা শাহ আহমদ শফি রহ. এর খলিফা ও সন্দিপের হজরতের জামাতা মুফতি ওমর ফারুক সন্দিপী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ আছরের নামাজের পর নিজের প্রতিষ্ঠিত জামিয়া কাসেমুল উলূম মরজাল মাদরাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ সভাপতি আরও জানান, ১৯৭৪ সালে সন্দিপ মাদরাসায় পড়া-লেখা শুরু করে। তিনি সন্দিপের হজরতের প্রিয় ছাত্র ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগের পর তিনি সন্দিপের হজরতের কাছে সুলুকের কাজ করেছেন এবং হজরতের কাছে খেলাফত পেয়েছেন। সন্দিপের হজরতের নির্দেশ তিনি নরসিংদীর রায়পুরায় জামিয়া কাসেমুল উলূম মাদরাসা প্রতিষ্ঠা করেন।

সন্দিপের হজরতের অন্যতম ৬জন খলিফার একজন কারী হাবিবুর রহমান। অন্যতম ৬ খলিফার মধ্যে ৪জন ইন্তেকাল করেছেন বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ