শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

চলে গেলেন সাবেক এমপি ভাষাসৈনিক নুরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম (দাদু ভাই) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল ইসলাম দাদু ভাই মারা গেছেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক এ সভাপতি মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ