শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লন্ডন জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হজ ২০২৭: হাজিদের খাবার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন শুরু মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা 

এক সপ্তাহে রেকর্ড ২৪ লাখ মানুষের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনভিত্তিক রেকর্ডের পর সাপ্তাহিক হিসাবেও রেকর্ড সংখ্যক মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত সপ্তাহে পৃথিবীতে সর্বোচ্চ ২৪ লাখ ৩৬ হাজার ৫৪ জন নতুন এই রোগে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগের সপ্তাহে আক্রান্ত হয়েছিলেন ২৩ লাখ ১৪ হাজার ৫৬০ জন।

আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা পৃথিবীতে ৪ কোটি ২ লাখ ৭৮ হাজার ১৬৯ জন শনাক্ত হয়েছেন। রোগটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ১২ হাজার ১৭১ জন। মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ৩২০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন। সুস্থ ৫৪ লাখ ৫৭ হাজার ৬৮৪ জন।

ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪২ জনের প্রাণ গেছে নতুন এই রোগে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৫ লাখ ৪৮ হাজার ২৩৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৫৯ হাজার ৮৯৫ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৫০ হাজার ৩০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ