রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’য় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রুহিয়া থানার ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে রুহিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তবে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর ওয়াপদাপাড়া গ্রামের বাসিন্দা এক দিনমজুরের কন্যা রুহিয়া উম্মুল মুমেনীন হয়রত খাদিজাতুল কোবরা বালিকা দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে।

সে মাদরাসায় যাতায়াতকালে প্রতিবেশী মোশাররফ হোসেন (৩৭) প্রায় সময়ে তাকে উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত। এতে মেয়েটি রাজি না হলে মোশাররফ সুযোগ খুঁজতে থাকে। এদিকে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মেয়েটিকে বাড়ির পাশে একাকি পেয়ে মোশাররফ হোসেন মুখ চেপে ধরে টেনে হেচড়ে পাশের ধান ক্ষেতে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা চালায়।

মেয়েটির চিৎকারে মাঠে ঘাস কাটতে থাকা কয়েকজন মহিলা ছুটে এলে মোশাররফ পালিয়ে যায়। পরে তারা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে একটি মামলা করেন।

রুহিযা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, একটি মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। তবে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ