বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের ঐতিহাসিক ইসকেন্দেরুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইসকেন্দেরুন প্রদেশে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তৃত অঞ্চলে। পুড়ে গেছে হাজারো গাছপালা, কয়েকটি যানবাহন আর বেশ কিছু বসতবাড়ি।

গত শুক্রবার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অন্তত ৬ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

দুটি অগ্নিনির্বাপনে সহায়ক বিশেষ হেলিকপ্টার, দুটি ট্যাংকার প্লেন আর ৫০টি ফায়ার ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর তিন শতাধিক সদস্য। এছাড়া ইসকেন্দরুন থেকে বেলেন এলাকা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, পেরুর দক্ষিণাঞ্চলীয় কাস্কো এলাকার বনাঞ্চলেও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। ঝুঁকির মুখে পড়েছে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ এলাকাটির প্রাচীন বহু নিদর্শন। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী অবিরাম চেষ্টা করে গেলেও ঝোড়ো হাওয়ায় দাবানল নেবার বদলে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

দমকলবাহিনীর এক কর্মকর্তা জানান, জঙ্গলের দুইপাশই জ্বলছিলো। সারাদিন চেষ্টা করে আমরা বামদিকের আগুন নেভাতে পেরেছি। কিন্তু বাতাসে রাস্তার ডানদিকের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে।

তীব্র দাবদাহে সৃষ্ট দাবানলে পুড়ছে ইসরাইলের উত্তরাঞ্চল আর পশ্চিম তীরও। আগুন লোকালয়ের দিকে এগিয়ে যেতে থাকায় শুক্রবার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৫ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ সরিয়ে নেয়া হয়েছে। দাবানল নেভাতে কাজ করে যাচ্ছেন দমকল কর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ