মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>
আল জামেয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস ও মাসিক আত-তাওহীদের সম্পাদক, লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মনীষীদের জীবনাচার ও জীবন কাহিনী মানবজাতির সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে পারলে সমাজ পাপাসক্তি ও অপরাধ থেকে মুক্তি পেতে পারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) হালিশহর পতেঙ্গা ওলামা পরিষদ চট্টগ্রামের ব্যবস্থাপনায় স্টিল মিল বাজারস্থ মুনভিউ কমিউনিটি সেন্টারে আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা শাহ তৈয়ব রহ. এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুসলিম উম্মাহর প্রিয় নেতাদ্বয় সারা জীবন মসজিদ-মাদরাসা, খানকার খেদমত করেছেন। পাশাপাশি ময়দানেও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাদের বর্ণাঢ্য জীবনী আমাদের আগামীর পথচলার সহায়ক হবে বলে আশা করছি।
মাওলানা হারুন আজিজীর সভাপতিত্ব ও মাওলানা মুহাম্মদ ইমদাদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ খোবাইব ও স্থানীয় ওলামায়ে কেরামসহ ধর্মপ্রাণ তৌহিদীজনতা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মরহুম দুই বুজর্গের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
-এএ