বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে কাজ করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হিসেবে ভারত কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুলশান ইন্ডিয়ান হাউজে মিডিয়াকর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাতে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা করোনা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশের সঙ্গে একযোগে ভ্যাকসিন নিয়ে কাজ করার বিষয়টি আমরা নিশ্চিত করছি। ভারতে শিগগিরই ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে এখানেও ট্রায়াল করা হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস অপ্রত্যাশিত রোগ। এর ব্যাপকতা এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে খুব শিগগিরই ভ্যাকসিন আসছে। আমরা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশ ভারত অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারব বলে আশা করছি এবং এক সঙ্গে মূল্য নির্ধারণ করতে পারব।’

সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এই হাইকমিশনার বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে পর্যবেক্ষণ বাড়ানো হবে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সবগুলো ইস্যু নিয়ে কাজ করব। সবার আগে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে কাজ করব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ