মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়কের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি যদি উদ্যোগ না নিতেন তাহলে এখানে এই ধরনের সড়ক করা যায় সেটা আমরা জানতামই না। রাষ্ট্রপতির অনুপ্রেরণায় তারই উদ্যোগে আজ এই সড়ক। এই অঞ্চলের মানুষের এখন আর সেই আগের মতো দুঃখ থাকবে না। তাছাড়া এখানে নাসিরনগরের সাথে সংযোগ হয়ে যাচ্ছে। নাসিরনগর ধরেও ঢাকা চলে আসা যাবে, আবার ভৈরব থেকেও আসা যাবে। সব দিক থেকে যোগাযোগের চমৎকার ব্যবস্থা করতে পেরেছি। ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মানুষ তারা আগে যে কষ্টভোগ করতেন, সেটা আর ভোগ করবেন না।

তিনি বলেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ বর্ষাকালে নৌকায় যাতায়াত করতেন, কিন্তু শুকনা মৌসুমে পায়ে হাঁটা ছাড়া যাতায়াতের সুযোগ ‍সুবিধা তেমন ছিল না। সেজন্য এলাকায় একটা কথা প্রচলিত ছিল বর্ষায় নাও শুকনায় পাও। আজকে আর সেটা না, এখন আর দুই পায়ে হাঁটতে হবে না। এখন গাড়ি, ঘোড়া সবই চলবে, সেই ব্যবস্থাটা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ