শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

এবারের এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি-এসএসসি'র ভিত্তিতে ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এবছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সরাসরি হচ্ছে না। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে।

আজ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চিয়তা নেই। এই অবস্থায় পরীক্ষা কীভাবে গ্রহণ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে কোভিড-১৯ এর ফলে বিশ্বের অন্যান্য দেশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো যাচাই করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পরামর্শক কমিটি করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, সদস্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা। কমিটির সদস্য-সচিব থাকবেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরামর্শক কমিটির সুপারিশ পাওয়া যাবে বলে আশা করে মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কাছে দু’টি পাবলিক পরীক্ষার ফল রয়েছে। এর ভিত্তিতেই করতে হবে মূল্যায়ন। অন্যকিছুতে যাওয়া যাবে না। কেউ হয়তো বলেতে পারেন টেস্ট পরীক্ষা হয়েছে, এবং সেই ফলগুলো শিক্ষা প্রতিষ্ঠানের হাতে রয়েছে। সেখানেও তো নানা ধরণের সমস্যা থাকতে পারে।

গত বছর যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এক বা এক বিষয়ে ফেল করেছে তাদের মূল্যায়নের বিষয়ে মন্ত্রী বলেন, তাদেরও বিগত জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তারাও তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন।

এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফল তৈরিতে জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের হাতে সময় আছে।’

যারা এসএসসির পর উচচ মাধ্যমিকে এসে বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নের বিষয়েও পরামর্শক কমিটি সুপারিশ করবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ বছর গুচ্ছ পদ্ধতি প্রয়োগ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ