শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তাবলিগের মুরব্বি আলহাজ সরদার রবিউল ইসলামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

তাবলিগের জিম্মাদার সাথী, বিশিষ্ট দাঈ ও বহু গ্রন্থ প্রণেতা চার্টার্ড একাউন্টেন্ট আলহাজ সরদার রবিউল ইসলাম (এফসিএ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে ফকিলাপুলের নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল ফকিরাপুল বড় মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, দশ ভাই বোন রেখে গেছেন। তাদের মধ্যে ৭ জনই হাফেজ আলেম।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন তার মেজো ছেলে হাফেজ মাওলানা জাকারিয়া। তিনি বলেন, আমার বাবা প্রায় ৪০ বছর যাবৎ তাবলিগের জিম্মাদার সাথী ছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ২২ জুন তাকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। এরপর তিনি বাড়িতেই ছিলেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, বিশিষ্ট এই দাঈ’র বইগুলো ‘আবু ইউসুফ’ নামে প্রকাশ করায় অনেকেই তাকে আবু ইউসুফ স্যার নামেও চেনেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ