বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশিদের ফেলে দেয়া হয় ময়লার ভাগাড়ে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসা দেয়ার বদলে গুলিতে আহত বাংলাদেশিদের ময়লার ভাগাড়ে রেখে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত ৯ জন ফিরে এসে এ লোমহর্ষক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ওই ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে দালাল ও মূল আসামিদের ধরতে শিগগিরই ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হবে।

গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের বর্বরোচিত হত্যাকাণ্ডে ২৬ জন বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। সেসময় এ সংক্রান্ত সর্বমোট ২৬টি মামলা রুজু হয়। সিআইডি ১৫টি মামলা স্ব উদ্যোগে গ্রহণ করে এবং মামলার তদন্তে ইতিমধ্যে আসামি গ্রেফতারসহ অনেকের স্বীকারাক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেফতারের জন্য ইন্টারপোল এর মাধ্যমে অচিরেই রেড নোটিস জারি করা হবে।

বর্বরোচিত ঘটনার পর সিআইডি আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। যার ফলে গত ৩০ তারিখ সেপ্টেম্বর বিকালে ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তরিকুল ইসলাম, বকুল হোসেন, মো. আলী, সোহাগ আহমেদ, সাইদুল ইসলাম আইওএম বাংলাদেশ ও লিবিয়ার যৌথ উদ্যোগে বোরাক এয়ার এর বিশেষ ফ্লাইট ভিজেড ২১৮ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

সিআইডির মানব পাচার ইউনিট ৯ জন ভিকটিমকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসে। মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থলের বর্ণনা, ঘটনার সার্বিক বিবরণ ও প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণের জন্যে ভিকটিমদের বক্তব্য গ্রহণ করা হয়। এ ঘটনায় অচিরেই ভিকটিমদের আদালতে জবানবন্দি নিয়ে উপস্থাপন করা হবে।

এ ঘটনায় সিআইডির তদন্তাধীন ১৫ টি মামলায় এখন পর্যন্ত ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ