শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সংকট নিরসনে বেফাকের গঠনতন্ত্রই যথেষ্ট: ওলামা সম্মেলনে বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সংকট নিরসনে বেফাকের গঠনতন্ত্রই যথেষ্ট। এ সংকট নিরসনে আমাদের উচিৎ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করা।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার এবিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর চলমান সংকট উত্তরণে করণীয় শীর্ষক ওলামা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে সাভার ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী বলেন, দারুল উলুম দেওবন্দ যে চেতনা লালন করে এটা তাদের নিজস্ব কোনো চেতনা নয়। বরং উলামায়ে দেওবন্দের চেতনা হলো রাসুল সা. ও সাহাবায়ে কেরামের চেতনা। সুতরাং যখনই কোনো সংকট আসবে তখনই আমরা সাহাবায়ে কেরাম ও রাসুল সা. এর আদর্শের দিকে তাকিয়ে সমাধান করার চেষ্টা করবো।

দারুল উলুম বড় মসজিদ মাদরাসা মুন্সিগঞ্জের মুহতামিম বলেন, বেফাকের সংকট নিরসনে আমাদের এ সমাবেশ, এমন যেনো না হয় যে আমাদের এ সমাবেশের কারণে সংকট আরো বেড়ে যায়। আমরা নিজেদের কারণে নিজেরা ছোট হচ্ছি। উপরের দিকে থুথুু দিলে আমাদের দিকেই পড়বে। বেফাক আমাদের বড় ধরণের শক্তি। তাই সব দিকে যোগ্য তাকওয়াবান একজন ব্যক্তি দরকার। আল্লাহ তায়ালা যেনো এমন কাউকে আমাদের জন্য নিযুক্ত করে দেন। সে দোয়া করতে হবে।

জামিয়া কারিমিয়া আরাবিয়ার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা মাকবুল হোসাইন বলেন, আমাদের প্রাণপ্রিয় মুরব্বি আল্লামা আহমদ শফী রহ. এর ইন্তেকাল আমরা অনেক কিছু হারিয়েছি। এ মুহূর্তে  আমাদের জন্য বড় চেলেঞ্জ হলো বড়দের বানানো গঠনতন্ত্র অনুযায়ী একজন যোগ্য রাহবার তৈরি করা। আমাদের মাথায় আসে না একজন বেফাক কর্মকর্তা হয়ে কিভাবে সে বাইরে সেমিনার সভা সমাবেশে অংশ নেন। তবে এ সংকট নিরসনে আমার মনে হয় গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনই সম্ভব উত্তরণের।

মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী, বলেন তিন তারিখ বেফাকের আমেলা সম্মেলন, দুইদিন বাকি আছে, আমাদের উচিৎ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করা। আল্লাহ তায়ালা যেনো বেফাকে এমন দুইজন লোক নির্বাচন করে দেন, যারা বেফাককে কোনো ধরণের ঝামেলা ছাড়া এগিয়ে নিয়ে যেতে পারে।

বিশিষ্ট বক্তা জামিয়া তালিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, বর্তমান সংকট সমাধানে পথ একটাই। যে আমাদের যারা মুরব্বি আছে তাদের ব্যাপারে কোনো কথা না বলা, কলম না ধরা। আমাদের মুরব্বির কাছে বলবো, গঠনতন্ত্র অনুযায়ী যদি বেফাক দায়িত্বশীল নির্বাচন করেন তাহলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ