সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


খালেদা জিয়া চাইলে যুক্তরাজ্যে চিকিৎসা সম্ভব: ডিকসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা করা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে রবার্ট চ্যাটার্টন ডিকসন জানান, বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে, ব্রিটিশ দূতাবাস ব্যবস্থা করে দিবে। এক্ষেত্রে তারা সানন্দে এই কাজ করতে রাজি।

ওই অনুষ্ঠানে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

এর আগে, ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন দলটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সাক্ষাতের পর তিনি জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি নিজে খেতে পারছেন না।

তিনি বলেছিলেন, করোনা পরিস্থিতিতে দেশে স্বাভাবিক চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেবে বলেও আশাবাদী তার পরিবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ