রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ফরিদপুরে আল্লামা শফী রহ. এর জীবনী আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধেয় আলেমেদ্বীন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফরিদপুর শহরস্থ একটি হল মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ফরিদপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা জহুরুল হক এর সভাপতিত্বে ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ন সম্পাদক মুফতী মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন শায়খুল হাদীস মাও. নাসির উদ্দিন যুক্তিবাদী।

তিনি বলেন, ‘আমরা গুনাহের পাল্লা ভারী না করে এই মহান বুজুর্গদের অনুসরণের মাধ্যমে নেক কাজে মনোনিবেশ করি। বাতিলের বিরুদ্ধে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর উত্তরসূরী হিসেবে হকের আওয়াজ নিয়ে ময়দানে অগ্রসর হই।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাও. নিজাম উদ্দিন, ফরিদপুর জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাও. লিয়াকত আলী, হাফেজ মোস্তফা কামাল, মাও. আব্দুল মতিন, মাও. জহুরুল হক, মুফতী আমীর হোসাইন, মাও. মানসুরুল হক, মুফতী রাশিদুল ইসলাম, মাও. শামছুল হক, মাও. মাহমুদুর রহমান, মুফতী ফরিদ উদ্দিন, মাও. কামাল হোসাইন, মুফতী আসাদুজ্জামান, হাফেজ আবদুল মান্নান, মাও. আমিনুল ইসলাম, হা. মাও. আনিসুর রহমান প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ