রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আজ রোববার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেছেন।’

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইনমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ের জামাই সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন।

পরের দিন ৪ সেপ্টেম্বর সকালে তাঁর করোনভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। কিন্তু ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। অবস্থা সংকটাপন্ন হতে থাকে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ