রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

সার্কভুক্ত দেশগুলোকে নিবিড় সহযোগিতার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরবর্তী সংকট মোকাবিলায় সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একসাথে কাজের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সার্কভুক্ত দেশসমূহের ১৭তম অনানুষ্ঠানিক কাউন্সিল অব মিনিস্টার্সের এক সভায় তিনি এ আহ্বান জানান। আজ (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন তথা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে একসাথে কাজ করার মাধ্যমে সম্মিলিত কল্যাণ সাধনের বিষয় উল্লেখ করেন। পাশাপাশি তিনি মার্চে অনুষ্ঠিত সার্ক নেতৃবৃন্দের বৈঠকে ঢাকায় একটি সার্ক জনস্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবনার কথা পুনরুল্লেখ করেন, যা পরবর্তীকালে করোনার মতো যেকোন জনস্বাস্থ্য দুর্যোগ মোকাবিলায় সার্কভুক্ত সব দেশকে সাহায্য করবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই বছরে পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ায় কার্যকরী আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠাকল্পে সার্ক ফোরামকে শক্তিশালী করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত ৮টি দেশের সব পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এ বছরের সভায় সার্কভুক্ত দেশেগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা করোনা মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টাগুলোকে পর্যালোচনা করেন ও করোনাকালে এ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সার্কে নবশক্তি সঞ্চারণকল্পে সার্কের কর্ম পরিকল্পনা (প্ল্যান অফ অ্যাকশন) পর্যালোচনা ও তার যথাযথ বাস্তবায়নের ওপর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আলোকপাত করেন।

ড. মোমেন বলেন, করোনা সহযোগিতার আরও নতুন নতুন ক্ষেত্র ও সুযোগ যেমন তৈরি করবে তেমনি বর্তমানকালের অনেক ক্ষেত্রকেও আংশিকভাবে বা পুরোপুরি অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলবে।

তিনি করোনা পরবর্তী সময়ে খাদ্য ও কৃষি, জনস্বাস্থ্য, আইসিটি, বাণিজ্য ও বিনিয়োগ- এসব খাতে আলাদা গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রসচিব পর্যায়ের মতো কিছু কার্যকরী বৈঠক অনুষ্ঠানের প্রতি সার্কের অন্যান্য দেশের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন করোনা পরবর্তী সংকট উত্তরণকল্পে সার্কভুক্ত দেশসমূহের নিবিড় সহযোগিতার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যেন সার্ক ভবিষ্যতে একটি গতিশীল ও কার্যকর আঞ্চলিক সংস্থা হিসেবে শক্ত অবস্থান করে নিতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ