শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হাটহাজারী মাদরাসার ৪ শিক্ষককে পুনর্নিয়োগ, ২ শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

টানা দুইদিনের ছাত্র আন্দোলনে দেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা দারুল উলূম হাটহাজারীতে অনেক কিছুই পাল্টে গেছে। মজলিসে শুরায় যোগ হয়েছে ৬ জন সদস্য। পরিবর্তন এসেছে কিতাব বণ্টনেও। সব মিলিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছে হাটহাজারী মাদরাসা।

কুরবানির পরপর বিনা নোটিশে হঠাৎ করে অব্যাহতি দেয়া হয় তিন শিক্ষককে। তারা হলেন, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী, মাওলানা হাসান।

সর্বশেষ তথ্যানুযায়ী, ছাত্রদের দাবি মানার অংশ হিসেবে তাদের সবাইকে পুনর্নিয়োগ দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তাদের সঙ্গে মাওলানা মনসুরুল হক নামক অপর এক কর্মকর্তাকেও পুনর্নিয়োগ দেয়া হয়েছে। যিনি পূর্বে হিসাব বিভাগে কর্মরত ছিলেন।

তবে আরও কাকে পুনর্নিয়োগ দেয়া হবে কিনা বা বিগত কত বছরের অব্যাহতি পাওয়া শিক্ষকদের পুনর্নিয়োগ দেয়া দেয়ার পরিকল্পনা বা সুযোগ আছে সেটা কেউ পরিষ্কার করছে না।

অন্যদিকে বিতর্কিত নিয়োগের ২ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন, মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ।

তবে ছাত্রদের ওই দাবিটির একাংশ মানা হলেও অপর অংশটি পরিপূর্ণ মানা হয়নি বলে মনে করছেন অনেকে। মাদরাসা ছুটির পর থেকে অর্থাৎ গত ছয় মাসে যাদের বিতর্কিত নিয়োগ দেয়া হয়েছে তাদের ২জনকে গতকাল অব্যাহতি দেয়া হলেও অন্যদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। যাদের সবাই বর্তমান সিনিয়র শিক্ষকদের সাহেবজাদা (ছেলে)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ