শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

রংপুরে আল্লামা আহমদ শফীর মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী: গত ২০ সেপ্টেম্বর রবিবার রংপুরের আলেম-উলামা ও ইমাম-মুয়াজ্জিনগণের যৌথ উদ্যোগে নগরীর সদর হাসপাতাল জামে মসজিদে বাদ আছর সদ্য প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী রহ. এর রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া-মাহফিলের আয়ােজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার মুহতামিম হাফেজ ইদ্রিস আলী ও নায়েবে মুহতামিম মাওলানা ইউনুস আলীসহ রংপুরের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইমাম-খতিবগণ।

দোয়া মাহফিলে বক্তাগণ বলেন, শাইখুল ইসলাম রহ. ছিলেন বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন ও মুকুটহীন সম্রাট। তিনি ছিলেন এদেশের উলামায়ে কেরামের অভিভাবক ও বাতিলের বিরুদ্ধে আপসহীন বীর সিপাহসালার। একাধারে হাদীস, তাফসির ও ফিকাহ শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য ছিল তাঁর অনন্য বৈশিষ্ট্য। এদেশে তাঁর অবদান অতুলনীয়। তিনি আওলাদে রাসূল আল্লামা হুসাইন আহমদ মাদানি রহ. এর একান্ত শাগরিদ ও খলিফা ছিলেন।

তারা বলেন, আল্লামা আহমদ শফী রহ. প্রায় চার যুগ ধরে হাদিসের দরস দিয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছে তাঁর লাখ লাখ ছাত্র-শাগরিদ। তিনি ছিলেন একাধারে চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, কওমী মাদরাসা শিক্ষা বাের্ড (বেফাক) ও আল হাইয়াতুল উলয়া-লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশের চেয়ারম্যান।

বক্তারা আরও বলেন, আল্লামা আহমদ শফী রহ. এর আহ্বানেই ২০১৩ সালে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত হয় ঢাকার শাপলা চত্তরে। সেসময় নাস্তিক্যবাদী সমাজের বিরুদ্ধে তাঁর এই আন্দোলন সাড়া ফেলেছিল গোটা পৃথিবীতে।

দোয়া মাহফিলের প্রধান অতিথি হাফেজ ইদ্রিস আলী বলেন, শাইখুল ইসলাম রহ. এর বিদায়ে বাংলাদেশে যে শূন্যতা সৃষ্টি হলো তা কোনদিন পূরণ হবার নয়। আমরা উত্তরসূরী হিসেবে তাঁর রেখে যাওয়া মিশন বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

দোয়া-মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার শাইখুল হাদিস মুফতি জসিম উদ্দিন, জুম্মাপাড়া সদর জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান, দারুল আমান মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা আবু সাঈদ, কারী আতাউল হক, মাওলানা কাজী হামদুল্লাহ, মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা নিয়ামুল হক বিপ্লবী, হাফেজ আমজাদ হােসেন, মাওলানা জোবায়ের আহমদ ও হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।

এতে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জুম্মাপাড়া মাদরাসার পরিচালক হাফেজ ইদ্রিস আলী।

উল্লেখ্য, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনেটে ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন। পরদিন শনিবার বেলা ২টায় হাটহাজারী মাদরাসার মাঠে তাঁর জানাজা শেষে মাদরাসার প্রাতিষ্ঠানিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ