রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ

নারায়ণগঞ্জের বাবুরাইলে ওজুখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত, মুয়াজ্জিন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের দুই নম্বর বাবুরাইল এলাকায় একটি মসজিদের ওজুর পানির লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. মনির। একইসঙ্গে আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন।

আজ শুক্রবার বাবুরাইল এলাকার আজমেরি গনি বায়তুল ফালাহ মসজিদে সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুই নম্বর বাবুরাইলের আজমেরি গনি বায়তুল ফালাহ মসজিদের ওজুর হাউজে কাজ চলছিল।

পানি বন্ধ হয়ে যাওয়ায় রড দিয়ে কাজ করার সময় রডের অপর পাশ ট্রান্সফর্মারের সাথে লেগে শর্টসার্কিটে স্যানিটারি মিস্ত্রি মনির গুরুতর আহত হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনির মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ