শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে রবিউলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, আদলেতে রবিউল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন।

ওই কর্মকর্তা জানান, রিমান্ডে রবিউল জানিয়েছে, ইউএনও ও তার বাবার ওপর হামলার ঘটনার একমাত্র পরিকল্পনাকারী ও হামলাকারী সে নিজেই। আক্রোশ থেকেই সে এই ঘটনা ঘটিয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত হাতুড়ি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এর আগে প্রযুক্তির সহায়তায় রবিউলকে গেলো ৯ সেপ্টেম্বর তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ জানিয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ তার নিজের দোষ স্বীকার করেছে।

প্রসঙ্গত, বুধবার রাত ২টার দিকে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে ইউএনও ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের উভয়ের শরীর ও মাথায় আঘাত রয়েছে। ইউএনওর বাবা ওমর আলী শেখ প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে হাঁটার জন্য বের না হওয়ায় তার সঙ্গীরা খোঁজ নিতে আসেন। বাড়িতে এসে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে ইউএনও ও তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ