শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তিতাস গ্যাস চুরির হরিলুট দেশবাসীকে বিস্মিত করছে: সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যখাতের ভয়াবহ দুর্নীতির চিত্র দেশবাসীকে হতবাক করেছিল। এখন আবার তিতাস গ্যাস চুরির হরিলুটে বিস্মিত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের সকল সেক্টর দুর্নীতিবাজ, অসাধু, চোর-বাটপারদের জালে বন্দি। নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ মসজিদে গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনায় গ্যাস বিভাগের ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠছে। নারায়ণগঞ্জে বাসাবাড়ি ও শিল্প-কারখানায় তিতাস গ্যাসের অবৈধ লাইনের ছড়াছড়ি।

‘স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে যে যেভাবে পেরেছে এসব সংযোগ নিয়েছে। এমনকি মাটির ওপর দিয়ে প্লাস্টিকের পাইপ, জরাজীর্ণ লোহার পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নেয়া হয়েছে। এসব অবৈধ গ্যাসের সংযোগ। ফলে যেকোনও সময় ঘটতে পারে নারায়ণগঞ্জের মসজিদের বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনা। অপরদিকে এভাবে অবৈধ সংযোগ নেয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’

চরমোনাইয়ের পীর বলেন, পুরো নারায়ণগঞ্জ জেলায় ১৭৯ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ যার গ্রাহক দুই লাখ। শুধু আবাসিক বাসাবাড়িতেই নয়, বাণিজ্যিক লাইনেও রয়েছে অবৈধ সংযোগ নেয়ার উৎসব। সর্বাধিক অবৈধ লাইন বন্দর উপজেলায়। ২০১৯ সালের ৪ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১০ দিনেই রূপগঞ্জ ও বন্দরের বিভিন্ন ইউনিয়নের ১১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাসের ভ্রাম্যমাণ আদালত। তাহলে সহজেই বুঝা যায় দুর্নীতি কোন পর্যায়ে।

তিনি বলেন, যদি একটি জেলায়ই শুধু ২ লাখ অবৈধ লাইন থাকে, তাহলে বাকি জেলাগুলোতে কী পরিমাণ অবৈধ সংযোগ রয়েছে তা বলা বাহুল্য।

তিনি বলেন, এক সময় একেকটি বিভাগের দুর্নীতি দেশবাসীর সামনে চলে আসছে। এর আগে স্বাস্থ্যখাতের দুর্নীতি দেশবাসী দেখেছে। এখন গ্যাস বিভাগের দুর্নীতি দেখছে।

তিনি বলেন, এভাবে রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি মহামারি রূপ নিয়েছে। দেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাচ্ছে। যা আমাদের জন্য চরম অবমাননাকর। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে নেতৃত্বের সর্বস্তরে আল্লাহ ভীরু নেতা নির্বাচিত করতে হবে। ইসলামী অনুশাসন ছাড়া দুর্নীতিগ্রস্ত এ জাতিকে রক্ষা করা যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ