শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হাসপাতালে ভর্তি বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদী, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা (৮০) অসুস্থ হয়ে সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি।

আজ শনিবার আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ এবং বরুণা মাদরাসার শিক্ষক ও হযরতের নাতি মাওলানা সাইয়েদ আতহার জাকওয়ান।

তারা জানান, গত পরশু (৯ সেপ্টেম্বর) আল্লামা খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছেন। এ্যাজমার কারণে তিনি লান্সের সমস্যায় আক্রান্ত, জ্বর, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত এবং হাই প্রেসার।

তারা আরও জানান, তিনি সিলেট নর্থ ইষ্ট হাসপাতালরে ডায়াবেটিক বিভাগের প্রধান ডাক্তার আবদুল হান্নান তারেকের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তারা হযরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, খলীফায়ে মাদানী রহ. লুৎফর রহমান বর্ণভী রহ.-এর সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি। এছাড়াও মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসার মুরব্বী খেদমত আঞ্জাম দিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ