রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

করোনায় আক্রান্ত মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরিবের ডাক্তার হিসেবে খ্যাত মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. লুৎফর রহমানের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ডা. লুৎফর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি গত কয়েক দিন ধরে জ্বর, কাশি, গলা ও শরীরে ব্যথা অনুভব করছিলেন। এ কারণে বৃহস্পতিবার তিনি নমুনা সংগ্রহ করিয়ে সাভার প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটে প্রেরণ করেন। রাতেই কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পান।

প্রাথমিকভাবে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন; যাতে দ্রুত সুস্থ হয়ে পূর্ববর্তী সময়ের মতো নিজে উপস্থিত থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের সেবা দিতে পারেন।

করোনা সংকট শুরু থেকেই তিনি সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন। কাজের কারণে তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ