রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘কোভিড হাসপাতাল বন্ধ করলে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতির কথা প্রতিদিন খবরে আসছে, আলোচিত হচ্ছে। কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা, জনগণ জানছে না। দুর্নীতির জন্য সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিরোধীদলীয় উপনেতা।

তিনি বলেন, করোনা ভাইরাস চিকিৎসার হাসপাতাল বন্ধ করলে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হবে। কারণ করোনার প্রভাব এখনও দেশে বিদ্যমান। কবে পরিত্রাণ পাওয়া যাবে, সেটাও নিশ্চিত নয়। সরকারি সব হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যেখানে নেই, সেখানে নতুনভাবে সৃষ্টি করা হোক।

দেশে বিচারবহির্ভূত হত্যার পরিসংখ্যান তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা যাচ্ছে না। এটা বন্ধ করা সমাজ ও রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রায়ই কোথাও না কোথাও গুলিবিদ্ধ লাশ পড়ে থাকছে। অনেক ক্ষেত্রে বাড়ি থেকে তুলে নেয়ার পর লাশ পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের মধ্যে গরমিল দেখা যাচ্ছে।

সরকারি বিভিন্ন বাহিনীর বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা তুলে ধরে জিএম কাদের বলেন, মাদকবিরোধী অভিযান, চরমপন্থিদের দমন, সন্ত্রাস দমন, ধর্মীয় উগ্রপন্থি দমনের নামে পরিচালিত কথিত বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হয়। এখন রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশার কর্মজীবীরা আইনশৃঙ্খলা বাহিনীর রোষের শিকার হয়ে বন্দুকযুদ্ধ, গুমের ভিকটিম হচ্ছে। তিনি বলেন, বেআইনি কাজ বেআইনিভাবে প্রতিরোধ ন্যায়বিচারের পরিপন্থি। এ ধরনের ব্যবস্থা সভ্য সমাজে আছে কিনা, সেটা বিবেচনা করা দরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ