রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ বেড়েই চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। চলতি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংক ঋণ দিয়েছে ১ লাখ ৮২ হাজার ৪০৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা।

রোববার একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিরোধী দলীয় প্রধান হুইপ মুহা. মশিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে দেয়া তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ১৫ হাজার ৯৭৪ কোটি টাকা, সোনালী ব্যাংকের ৮ হাজার ৪৬৭ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৩৩৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ৯০ কোটি টাকা, বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ৭ হাজার ১৫৬ কোটি টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ৫৫৮ কোটি টাকা।

মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে বিকল্প বিরোধী নিষ্পত্তি অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর আওতায় মামলা করা হচ্ছে। ব্যাংকসমূহ ত্রৈমাসিক রিপোর্টের আলোকে বাংলাদেশ ব্যাংক হতে ঋণ আদায়ে পিছিয়ে পড়া ব্যাংক সমূহকে সময়ে সময়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া ব্যাংকার্স সভায় ঋণ আদায় কার্যক্রম জোরদার করতে সময়ে সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ প্রদান করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ