রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হাফেজ্জী হুজুর এর নাতি মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর নাতি ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.-এর ছেলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি স্ট্রোক করে মারা যান। জামিয়া নূরিয়া ইসলামিয়ার মাদ্রসার শিক্ষক মাওলানা সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তার জানাজা বাদ এশা কামরাঙ্গিচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি খেলাফত আন্দোলন বাংলাদেশ (একাংশ) এর কেন্দ্রীয় মহাসচিব ছিলেন। গত ২০১৯ সালের ২৭ নভেম্বর খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ