শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

অ্যান্টিবডি তৈরিতে সফল রাশিয়ার ভ্যাকসিন: ল্যানসেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘স্পুিনক-ভি’-এর প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে (পরীক্ষামূলক প্রয়োগ) অংশ নেয়া সবার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ভ্যাকসিনের এ সাফল্যকে সমালোচকদের বিরুদ্ধে যথাযথ জবাব হিসেবে দেখছে মস্কো।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি নিয়ে ৪২ দিন করে দুটি ট্রায়াল চালানো হয়েছে। প্রতিবারই অংশ নিয়েছেন ৩৮ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। পরীক্ষায় তাদের মধ্যে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি; বরং তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাশিয়ার স্বাস্থ্যবিষয়ক তহবিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘তিন সপ্তাহ ধরে পশ্চিমারা যেসব প্রশ্ন তুলছিলেন, এই প্রকাশনার মধ্য দিয়ে তার সব কটিরই উত্তর দিয়ে ফেলেছি আমরা।’ স্পষ্টতই তারা রুশ ভ্যাকসিনকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘এখন আমরা পশ্চিমা কিছু ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করব।’ গত সপ্তাহ থেকে ‘স্পুতনিক-ভি’ নিয়ে পরবর্তী ধাপের পরীক্ষা শুরু হয়েছে। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে প্রাথমিক ফল পাওয়ার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে চলমান প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন ‘স্পুিনক-ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। সোভিয়েত মহাকাশযানের নামে ভ্যাকসিনটির নামকরণ হয় ‘স্পুতনিক-ভি’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ